রবিবার । মার্চ ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক দেশজুড়ে ২৩ ডিসেম্বর ২০২৫, ৬:২০ অপরাহ্ন
শেয়ার

হাতিয়ায় দুই পক্ষের সংঘর্ষে নিহত ৫


hatia-thana

হাতিয়া থানা। ছবি: সংগৃহীত

নোয়াখালীর হাতিয়ায় চর দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে জাগলার চর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, হাতিয়া উপজেলায় চর দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছে। নিহতরা হলেন সামছু উদ্দিন ও আলা উদ্দিন। বাকি তিনজনের পরিচয় জানা যায়নি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মেঘনার বুকে জেগে ওঠা নতুন চর দখলকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরেই সুখচর ইউনিয়নের জাগলার চরে স্থানীয় মনির মেম্বার গ্রুপ এবং শান্ত গ্রুপের মধ্যে সংঘর্ষ চলে আসছিল। একই ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার সকাল থেকে দুই পক্ষের মধ্যে থেমে থেমে সংঘর্ষ হয়। এতে বহু হতাহতের ঘটনা ঘটে। এখন পর্যন্ত পুলিশ পাঁচ জনের মরদেহ উদ্ধার করেছে।