সোমবার । মার্চ ২৩, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২৩ ডিসেম্বর ২০২৫, ১০:১৮ অপরাহ্ন
শেয়ার

বাংলাদেশিদের জন্য ভিসার শর্ত শিথিল করল চীন


China Visa

চীনের ভিসা পেতে বাংলাদেশিদের জন্য শর্ত আরও সহজ করা হয়েছে। ঢাকার চীনা দূতাবাস জানিয়েছে, স্বল্পমেয়াদি ভিসার আবেদনকারীদের জন্য আপাতত ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার বাধ্যবাধকতা তুলে নেওয়া হয়েছে। এ সুবিধা আগামী বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ঢাকায় চীনা দূতাবাসের পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ভিসা আবেদন প্রক্রিয়া সহজ ও দ্রুত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

তবে সব ধরনের ভিসার ক্ষেত্রে এই ছাড় প্রযোজ্য নয়। ডি, জে–১, কিউ–১, এস–১, এক্স–১ ও জেড ক্যাটাগরির ভিসা আবেদনকারীদের আগের মতোই ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে। কারণ এসব ভিসায় চীনে প্রবেশের পর সংশ্লিষ্টদের রেসিডেন্স পারমিটের জন্য আবেদন করতে হয়।