রবিবার । মার্চ ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিনোদন ২৫ ডিসেম্বর ২০২৫, ৮:৩২ পূর্বাহ্ন
শেয়ার

তারেক রহমানকে নিয়ে ন্যান্সির গান ‘নেতা আসছে’


tarek-nansi

ছবি: সংগৃহীত

দীর্ঘ ১৭ বছর পর আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এই বহুল প্রতীক্ষিত প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখতে মুক্তি পেয়েছে বিশেষ গান ‘নেতা আসছে’।

গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি ও সালমান রাজ। মিজানুর রহমানের কথায় গানটির সুর করেছেন পলক হাসান সুমন এবং সংগীতায়োজন করেছেন এ এন ফরহাদ। পুরো বিষয়টি গ্রন্থনা ও সার্বিক তত্ত্বাবধান করেছেন চিত্রনায়ক হেলাল খান।

বিএনপির অফিশিয়াল পেজে গানটি প্রকাশের পর থেকেই নেতা-কর্মী ও সাধারণ সমর্থকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। গানের কথাগুলোতে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ‘মা মাটি ও মানুষের কাছে সূর্য সন্তানের ফিরে আসা’ হিসেবে চিত্রায়িত করা হয়েছে।

তারেক রহমানের দেশে ফেরা নিয়ে রাজনৈতিক অঙ্গনে যে উদ্দীপনা বিরাজ করছে, এই গানের মাধ্যমে সাংস্কৃতিক অঙ্গনেও তার বিশেষ প্রতিফলন দেখা যাচ্ছে।