রবিবার । মার্চ ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিনোদন ২ জানুয়ারি ২০২৬, ৩:০১ অপরাহ্ন
শেয়ার

নতুন করে আলোচনার দক্ষিণী ‘লেডি সুপারস্টার’ নয়নতারা


Nayantara

‘কেজিএফ’-এর পর আবারও বড় পর্দায় ফিরছেন কন্নড় সুপারস্টার ইয়াশ, তাঁর বহুল প্রতীক্ষিত সিনেমা ‘টক্সিক: আ ফেয়ারিটেল ফর গ্রোনআপস’ নিয়ে। মুক্তি পেতে এখনও সময় থাকলেও বড় বাজেট, আন্তর্জাতিক নির্মাণ পরিকল্পনা ও তারকাবহুল অভিনয়ের কারণে শুরু থেকেই আলোচনায় রয়েছে ছবিটি।

নতুন করে আলোচনার কেন্দ্রে এসেছেন দক্ষিণী সিনেমার ‘লেডি সুপারস্টার’ নয়নতারা। সদ্য প্রকাশিত পোস্টারে প্রথমবারের মতো সামনে এসেছে তাঁর চরিত্র ‘গঙ্গা’। অভিজাত ক্যাসিনোর সামনে আগ্নেয়াস্ত্র হাতে রহস্যময় উপস্থিতিতে নয়নতারা দর্শকের কৌতূহল বাড়িয়েছেন। পোস্টার দেখেই ধারণা করা হচ্ছে, গঙ্গা চরিত্রটি কেবল সৌন্দর্যের নয়, বরং গল্পের অন্যতম শক্তিশালী চালিকাশক্তি।

Nayantara

জাতীয় পুরস্কারপ্রাপ্ত নির্মাতা গীতু মোহান্দাস পরিচালিত এই সিনেমায় নয়নতারাকে একেবারে নতুন লুকে দেখা যাবে বলে জানিয়েছেন তিনি। কন্নড় ও ইংরেজি ভাষায় একসঙ্গে নির্মিত ‘টক্সিক’ মুক্তির পর হিন্দি, তামিল, তেলেগু ও মালয়ালম ভাষায়ও প্রদর্শিত হবে।

ইয়াশ ও নয়নতারার পাশাপাশি সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন কিয়ারা আদভানি ও হুমা কুরেশি। ভেঙ্কট কে. নারায়ণ ও ইয়াশের যৌথ প্রযোজনায় নির্মিত ‘টক্সিক’ বিশ্বজুড়ে মুক্তি পাওয়ার কথা রয়েছে ১৯ মার্চ ২০২৬।