রবিবার । মার্চ ২২, ২০২৬
বিনোদন ডেস্ক বিনোদন ২ জানুয়ারি ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
শেয়ার

ফেব্রুয়ারিতে আসছে জয়া আহসানের নতুন সিনেমা


jaya-ahsan

ছবি: সংগৃহীত

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানকে এবার দেখা যাবে এক রহস্যময় ও ভয়ংকর চরিত্রে। আগামী ৬ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে তাঁর নতুন সিনেমা ‘ওসিডি’। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমার পোস্টার শেয়ার করে এই খবর নিশ্চিত করেছেন জয়া নিজেই।

সৌকর্য ঘোষালের পরিচালনায় তৈরি এই সিনেমার নাম ‘ওসিডি’, যেখানে জয়া অভিনয় করেছেন শ্বেতা নামের একজন চিকিৎসকের চরিত্রে। ছবির গল্প আবর্তিত হয়েছে শ্বেতার জীবনের অতীত ও মানসিক ট্রমার চারপাশে।

২০২১ সালে ছবিটির শুটিং শেষ হলেও প্রেক্ষাগৃহে মুক্তি পায়নি। ২০২২ সালে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ওয়ার্ল্ড প্রিমিয়ার হয় এবং এরপর আরও কয়েকটি আন্তর্জাতিক উৎসবে প্রদর্শিত হয়। এবার এটি পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ৬ ফেব্রুয়ারি।

পরিচালক সৌকর্য ঘোষাল বলেন, “এই সিনেমা একটি প্রতিবাদের ভাষা। এতে অনেক শিশু ও মানুষের গল্প উঠে এসেছে, যারা প্রতিনিয়ত এমন পরিস্থিতির শিকার হয় যা তারা প্রকাশ করতে পারে না। অপরাধীরা সমাজে দাঁড়িয়ে থাকে, আর অনেক জীবন এর মধ্য দিয়ে নষ্ট হয়ে যায়।”

ছবিটি নিয়ে নিজের অভিজ্ঞতা জানাতে গিয়ে জয়া আহসান বলেন, “পরিচালক যখন আমাকে এ ছবির প্রস্তাব পাঠান, আমি সঙ্গে সঙ্গে সেই প্রস্তাব লুফে নিই। সত্যি বলতে, আমি মন খুলে অভিনয় করেছি, তৃপ্ত হয়েছি, ভালো লেগেছে।”