
চট্টগ্রামের মীরসরাই উপজেলার বারইয়ারহাট এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার রাত আনুমানিক ২টার দিকে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের গুমঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকারিয়া।
তিনি জানান, মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি কাঠবোঝাই ট্রাকে ঢাকামুখী সেন্টমার্টিন পরিবহনের একটি ডাবল ডেকার বাস সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাসের তিনজন যাত্রী নিহত হন।
দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে স্বাভাবিক যান চলাচল নিশ্চিত করে।









































