সোমবার । এপ্রিল ১৩, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজধানী ২০ জানুয়ারি ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শেয়ার

সাময়িকভাবে বাংলাদেশ থেকে কূটনীতিকদের পরিবার সরিয়ে নিচ্ছে ভারত


Indian High

নিরাপত্তাজনিত সতর্কতার অংশ হিসেবে বাংলাদেশে কর্মরত ভারতীয় কূটনীতিক ও কর্মকর্তাদের পরিবারের সদস্যদের সাময়িকভাবে দেশে ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার।

মঙ্গলবার (২০ জানুয়ারি) নেওয়া এই সিদ্ধান্তটি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে বর্তমান নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় গ্রহণ করা হয়েছে বলে সরকারি সূত্র জানিয়েছে। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়, এটি সম্পূর্ণভাবে একটি প্রতিরোধমূলক বা সতর্কতামূলক পদক্ষেপ।

সূত্র জানায়, ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশনসহ বাংলাদেশের বিভিন্ন স্থানে দায়িত্ব পালনরত ভারতীয় কর্মকর্তাদের ওপর নির্ভরশীল পরিবারের সদস্যদের আপাতত ভারতে ফিরে যেতে পরামর্শ দেওয়া হয়েছে।

তবে ভারতীয় পক্ষ স্পষ্ট করেছে যে, এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশে ভারতের কূটনৈতিক কার্যক্রমে কোনো ব্যাঘাত ঘটবে না। ভারতীয় হাইকমিশন ও অন্যান্য দপ্তর আগের মতোই খোলা থাকবে এবং স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাবে। কনস্যুলার সেবা ও কূটনৈতিক যোগাযোগও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।