রবিবার । মার্চ ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক দেশজুড়ে ৩০ জানুয়ারি ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
শেয়ার

শিশির মনিরের প্রচার গাড়ি ভাংচুর


Shishir monir car

নামগঞ্জের দিরাইয়ে ১১ দলীয় জোটের সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনিরের নির্বাচনী প্রচার গাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দিরাই উপজেলার ধল রোডের কাদিরপুর এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় গাড়িচালক তামিম মিয়া (২৩) ও সহযোগী সেলিম মিয়া (৩৮) আহত হন।

স্থানীয় সূত্রে জানা যায়, ধল বাজারে প্রচারণা শেষে দিরাই শহরে ফেরার পথে মোটরসাইকেলযোগে আসা ১০–১২ জনের একটি দল প্রচার গাড়িতে হামলা চালায়। দিরাই থানার ওসি এনামুল হক চৌধুরী জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।