বুধবার । মার্চ ৪, ২০২৬
প্রবাস ডেস্ক প্রবাস ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ৮:২২ পূর্বাহ্ন
শেয়ার

মালয়েশিয়ায় অভিযানে ২২২ বাংলাদেশি গ্রেপ্তার


malaysia-arrest

ফাইল ছবি

মালয়েশিয়ার তেরেঙ্গানো রাজ্যে অভিযান চালিয়ে ২২২ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। রোববার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অভিযান পরিচালিত হয়।

তেরেঙ্গানো ইমিগ্রেশন বিভাগের পরিচালক মোহাম্মদ ইউসরি মোহাম্মদ নুর জানিয়েছেন, অভিযানের সময় মোট ৩১৬ জন বিদেশি নাগরিককে তল্লাশি করা হয়। এদের মধ্যে ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ লঙ্ঘনের অভিযোগে ২২৬ জন আটক হন। আটক ব্যক্তিদের মধ্যে ২২২ জন বাংলাদেশি, তিনজন ইন্দোনেশিয়ান এবং একজন ভারতীয় নাগরিক রয়েছেন।

প্রাথমিক তদন্তে দেখা গেছে, আটক ব্যক্তিদের মধ্যে বৈধ নথিপত্র না থাকা, নির্ধারিত সময়ের বেশি অবস্থান (ওভারস্টে) এবং ভিসার অপব্যবহার মূল অভিযোগ।

মোহাম্মদ ইউসরি জানান, ২০২৬ সালের জানুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত তেরেঙ্গানো ইমিগ্রেশন বিভাগ মোট ৪১৫ অনিবন্ধিত শ্রমিককে গ্রেপ্তার করেছে। আটক ব্যক্তিদের মধ্যে বাংলাদেশ, ইন্দোনেশিয়া, মিয়ানমার, পাকিস্তান, থাইল্যান্ড, কম্বোডিয়া, ভারত ও নেপালের নাগরিক রয়েছেন।

গ্রেপ্তারকৃতদের পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য কুয়ালা বেরংয়ের আজিল ইমিগ্রেশন ডিপোতে নেওয়া হয়েছে।