
ছবি: সংগৃহীত
নিহত স্বপন মিয়া ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার দক্ষিণ ইউনিয়নের নুরপুর গ্রামের প্রয়াত ইয়াকুব মিয়ার ছেলে। শনিবার সন্ধ্যায় তাঁর মৃত্যুর খবর গ্রামে পৌঁছালে স্বজনদের কান্না ও আহাজারিতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
পারিবারিক সূত্র জানায়, প্রায় এক দশক আগে পরিবারের সচ্ছলতার আশায় সৌদি আরবে পাড়ি জমান স্বপন। রিয়াদের একটি ইলেকট্রিক কোম্পানিতে কর্মরত ছিলেন তিনি। প্রতিদিনের মতো কাজ শেষে বাসায় ফেরার পথে দুর্ঘটনার শিকার হন। খবর পেয়ে স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং আহত দুজনকে হাসপাতালে ভর্তি করে।
দুই সন্তানের জনক স্বপন মিয়ার আসন্ন ঈদুল ফিতরে দেশে ফেরার কথা ছিল। পরিবার জানিয়েছে, দেশে ফেরার প্রস্তুতিও প্রায় শেষ করেছিলেন তিনি। কিন্তু দুর্ঘটনায় সেই স্বপ্ন চিরতরে থেমে গেল।
আনিসুর আক্ষেপ করে বলেন, এভাবে সে না ফেরার দেশে চলে যাবে, তা কেউ কখনো কল্পনাও করতে পারেনি। তিনি সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুততম সময়ের মধ্যে স্বপনের মরদেহ দেশে ফিরিয়ে আনার আকুল দাবি জানান।








































