বুধবার । মার্চ ৪, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক প্রবাস ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ৫:৫৫ অপরাহ্ন
শেয়ার

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ জনসহ ৫ বাংলাদেশি নিহত


Road accident

ওমরাহ পালন শেষে দেশে ফেরার পথে সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে বাবা-মা ও দুই শিশু সন্তানসহ একই পরিবারের আছেন চারজন।

নিহতরা হলেন— রামগঞ্জ উপজেলার নলচারা বেপারী বাড়ির মিজান (৪০), তার স্ত্রী ফারজানা আক্তার সুমি (৩০), স্কুল পড়ুয়া মেয়ে মেহের আফরোজ (১৩) ও দেড় বছর বয়সী মেয়ে সুবহা আক্তার। দুর্ঘটনায় একই গাড়ির ড্রাইভার মো. জিলানী বাবর (৩০)নিহত হয়েছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

এদিকে একই ঘটনায় মিজানের মেজো মেয়ে ফাইজা আক্তার (১১) গুরুতর আহত হয়ে জেদ্দা শহরের একটি হাসপাতালে চিকিৎসাধীন।

গতকাল (রোববার, ১৫ ফেব্রুয়ারি) রাতে জেদ্দা থেকে বাসায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় তারা মারা যান। বাংলাদেশ সময় রাত ৩টার দিকে দুর্ঘটনাটি ঘটে।

জানা গেছে, সৌদি আরবের জেদ্দার আভা মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে। ওমরাহ পালন শেষে বাড়ি ফেরার পথে তাদের বহনকারী গাড়িটি দুর্ঘটনার শিকার হয়।