শনিবার । মার্চ ২১, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক দেশজুড়ে ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
শেয়ার

এবার কুমিল্লায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: একই পরিবারের ৪ জন দগ্ধ


এবার কুমিল্লায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: একই পরিবারের ৪ জন দগ্ধ

কুমিল্লায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণ

এবার কুমিল্লায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণে নারী শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছে। দগ্ধরা হলেন- মনোয়ারা (৬০), জিল হক (৩৭), উম্মে হুমায়রা (৩০) ও হুররাম (২)।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) জেলার দাউদকান্দি উপজেলায় সকাল ৬টার দিকে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, দগ্ধদের মধ্যে মনোয়ারা বেগমের শরীরের দুই শতাংশ, জিল হকের শরীরের ৫৪ শতাংশ, উম্মে হুমায়রা শরীরের ৬৫ শতাংশ ও শিশু হুররামের শরীরে ৬ শতাংশ দগ্ধ হয়েছে।

এর আগে, সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে হালিশহর এলাকায় একটি ভবনে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে ৯ জন দগ্ধ হন।  দগ্ধ নয়জনের মধ্যে দুইজনের মৃত্যু হয়েছে।

ফায়ার সার্ভিস জানায়, ভোর সাড়ে চারটায় হালিমা মঞ্জিল নামে একটি ছয়তলা ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাটে হঠাৎ বিস্ফোরণ হয়ে আগুন ধরে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের সদস্যরা। প্রায় দুই ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন তারা। তবে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই দগ্ধ ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান স্থানীয় বাসিন্দারা।

প্রাথমিকভাবে ধারণা হচ্ছে, রান্নাঘরে জমে থাকা গ্যাসের কারণে বিস্ফোরণ হয়েছে। স্থানীয়রা বলছেন, ওই বাসায় এলপিজি সিলিন্ডার ব্যবহার করা হয় না। তবে কোনো কারণে চুলা থেকে গ্যাস লিক হয়ে রান্নাঘরে গ্যাস জমে এমন ঘটনা ঘটেছে।