রবিবার । মার্চ ২২, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ৪:৫৩ অপরাহ্ন
শেয়ার

২২৮ তালেবান যোদ্ধা নিহত হওয়ার দাবি পাকিস্তানের


Pak-Army-Spokesman

পাকিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী।

আফগানিস্তানে চালানো সাম্প্রতিক হামলায় ২২৮ জন তালেবান সদস্য নিহত এবং ৩১৪ জন আহত হয়েছেন বলে দাবি করেছে পাকিস্তান সেনাবাহিনী। খবর আল জাজিরার।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে পাকিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানান, ‘অপারেশন গজব লিল–হক’-এর আওতায় ৭৪টি তালেবান কমান্ড পোস্ট ধ্বংস করা হয়েছে এবং ১৮ জনকে আটক করা হয়েছে।

এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের মুখপাত্র মোশাররফ জাইদি ১৩৩ জন তালেবান যোদ্ধা নিহত ও ২০০ জনের বেশি আহত হওয়ার দাবি করেছিলেন।

এদিকে পাকিস্তান সরকার জানিয়েছে, তালেবানের হামলায় দেশটিতে ২৭ জন আহত হয়েছেন। অন্যদিকে তালেবান সরকার দাবি করেছে, তাদের আটজন যোদ্ধা নিহত এবং ১১ জন আহত হয়েছেন।

তালেবান সরকারের পক্ষ থেকে আরও বলা হয়েছে, পাকিস্তানে চালানো পাল্টা হামলায় ৫৫ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন। তাদের দাবি, গত বুধবার ডুরান্ড লাইন বরাবর পাকিস্তানি সেনা অবস্থান লক্ষ্য করে বড় ধরনের প্রতিশোধমূলক হামলা চালানো হয়।

কয়েক মাসের উত্তেজনার পর ফের সংঘাতে জড়িয়ে পড়েছে প্রতিবেশী দুই দেশ আফগানিস্তান ও পাকিস্তান। এর আগে গত রোববার আফগানিস্তানের নানগারহার ও পাকতিকা প্রদেশে হামলা চালায় পাকিস্তানি বাহিনী।