রবিবার । মার্চ ৮, ২০২৬
ইন্টারন্যাশনাল ডেস্ক আন্তর্জাতিক ৬ মার্চ ২০২৬, ৯:১৬ অপরাহ্ন
শেয়ার

ইরানের স্কুলে হামলায় নিহত শিশুদের নাম ও বয়স


Iran School

নিহত শিশু শিক্ষার্থীদের মধ্যে ৬১ জনের নাম ও বয়স সংগ্রহ করেছে ডিডেল ইস্ট আই

ইরানের একটি স্কুলে হামলায় নিহত শিশুদের কিছু নাম ও বয়স সংগ্রহ করেছে ব্রিটিশভিত্তিক সংবাদমাধ্যম ডিডেল ইস্ট আই।

গেলো শনিবার সকালে ইরানের মিনাব শহরের একটি প্রাইমারি স্কুলে যুক্তরাষ্ট্র–ইসরায়েলের বিমান হামলায় অন্তত ১৬৫ জন নিহত হন। নিহতদের বেশিরভাগই ছিল ছোট ছেলে ও মেয়ে শিক্ষার্থী।

হামলাটি ছিল কথিত ‘ডাবল ট্যাপ’ ধরনের। প্রথম হামলার পর যারা আশ্রয় নিতে গিয়েছিল এবং উদ্ধারকাজে আসা দুজন স্বেচ্ছাসেবী ও এক শিক্ষার্থীর অভিভাবক—দ্বিতীয় ক্ষেপণাস্ত্র আঘাতে তারাও নিহত হন বলে ডিডেল ইস্ট আই-কে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

ইরানিয়ান রেড ক্রিসেন্ট সোসাইটির এক চিকিৎসাকর্মী বলেন, ‘প্রথম বোমাটি স্কুলে আঘাত করার পর একজন শিক্ষক ও প্রধান শিক্ষক কিছু শিক্ষার্থীকে রক্ষা করার জন্য তাদের নামাজঘরে নিয়ে যান।’

তিনি আরও বলেন, ‘প্রধান শিক্ষক অভিভাবকদের ফোন করে বলেন যেন তারা এসে তাদের সন্তানদের নিয়ে যান। কিন্তু দ্বিতীয় বোমাটিও সেই এলাকাতেই আঘাত করে। যারা আশ্রয় নিয়েছিল তাদের মধ্যে খুব অল্প কয়েকজনই বেঁচে থাকতে পেরেছে।’

এই হামলায় নিহত শিশু শিক্ষার্থীদের মধ্যে ৬১ জনের নাম ও বয়স সংগ্রহ করেছে ডিডেল ইস্ট আই।

তালিকায় রয়েছে ২৫ জন ছেলে, ২৬ জন মেয়ে, আটজন নারী, একজন পুরুষ এবং দুই মাস বয়সী একটি শিশু।

নিহতদের নাম ও বয়স
১. হানা দেহকানি — ৮ বছর
২. ফাতেমেহ সালারি — ৩৪ বছর
৩. রেজা হাবাশিয়ান — ৭ বছর
৪. আরিয়া বাহাদোরি — ৯ বছর
৫. আলি আসগর জায়েরি — ৮ বছর
৬. জাহরা বাহরামি — ৭ বছর
৭. আহমাদ সোলতানি — ৮ বছর
৮. হামেদ পার-আশেঘ-নেজাদ — ৭ বছর
৯. ফাতেমেহ ইয়াজদান-পানাহ — কন্যাশিশু, বয়স অজানা
১০. মাহদিস নাজারি — ৭ বছর
১১. অ্যাথেনা চামানি-নেজাদ — ৬ বছর
১২. আমিরঘাসেম জায়েরি — ৭ বছর
১৩. ফাতেমেহ দোরাজেহি — ১০ বছর
১৪. আরাদ আহমাদিজাদেহ — ৮ বছর
১৫. সামান কারিমজাদেহ — ৭ বছর
১৬. ফাতেমেহ শাহদাদি — বয়স অজানা
১৭. নাদিয়া শাহমিরি — ৯ বছর
১৮. পারহাম রঞ্জবারি — ৯ বছর
১৯. মাহমুদ গোলামইয়ানি — ৩৫ বছর
২০. ফাতেমেহ রাহদার — ১০ বছর
২১. আমির-হাসান রাসৌলি — ৮ বছর
২২. জাহরা বেহরুজি — ৮ বছর
২৩. মোহাম্মদহাতাম রাইসি — ১০ বছর
২৪. আসনা রাইসি — ১২ বছর
২৫. বেনিয়ামিন জাংজু — ৮ বছর
২৬. মোহাম্মদ-সাদরা জারেই — ৮ বছর
২৭. মরিয়ম পাজার্ক — ১০ বছর
২৮. লিয়ানা মোহাম্মাদি — ৭ বছর
২৯. মান্দানা সালারি — ২৯ বছর
৩০. সারা শায়েস্তেহ — ৫ বছর
৩১. জোহা পাসান্দ — ৮ বছর
৩২. এসরা জাকেরি — ৯ বছর
৩৩. সালমা জাকেরি — ৬ বছর
৩৪. ফাতেমেহ তাহেরিফার্দ — ২৯ বছর
৩৫. জাহরা আনসারি — ৭ বছর
৩৬. ফাতেমেহ ফাদাভি — ১০ বছর
৩৭. মাহনা জারেই — ২ মাস
৩৮. আথারেহ জারেই — ১০ বছর
৩৯. আলিরেজা জারেই — ৯ বছর
৪০. মোহাম্মদরেজা শাহসাভারি — ৮ বছর
৪১. সামিরা বাসার্দে — ৩৮ বছর
৪২. এহসান সালেমিনিয়া — ৬ বছর
৪৩. ফাতেমেহ জাহরা কারিমি — ৭ বছর
৪৪. জয়নাব বাহরামি — ১০ বছর
৪৫. মোহাম্মদ শাহ-দৌস্তি — ৮ বছর
৪৬. রেজা বারানি — ৭ বছর
৪৭. অ্যাথেনা আহমাদজাদেহ — ১০ বছর
৪৮. খাদিজেহ দরভিশি — ৯ বছর
৪৯. রোকাইয়্যেহ কারিমি — ৪২ বছর
৫০. রেজা রঞ্জবার — ৬ বছর
৫১. মারজিয়ে বাশিরি-ফার — ৩৮ বছর
৫২. মোহাম্মদ-মেহদি চেগিনি — ১০ বছর
৫৩. মোহাম্মাদিয়ান বাহরামি — ১৭ বছর
৫৪. আলি-আকবর কারিয়ানি পাক — ৮ বছর
৫৫. হানানেহ মেহদিখাহ — ৭ বছর
৫৬. ফেরেশতেহ সাঙ্গারজাদেহ — ৪৪ বছর
৫৭. মোহাম্মদ-আলি কারিয়ানি পাক — ৭ বছর
৫৮. পারসা মোক্তারি-নাসাব — ১২ বছর
৫৯. আরিনা আরব-কিশ — ৮ বছর
৬০. মাকান নাসিরি — ১২ বছর
৬১. এসরা ফারাহি-জাদেহ — কন্যাশিশু, বয়স অজানা।