মঙ্গলবার । মার্চ ৩১, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক দেশজুড়ে ৩১ মার্চ ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
শেয়ার

তিন ঘণ্টা পর সিলেটে ট্রেন চলাচল স্বাভাবিক


তিন ঘণ্টা পর সিলেটে ট্রেন চলাচল স্বাভাবিক

কালনী এক্সপ্রেসের ইঞ্জিন দিয়ে উপবন এক্সপ্রেসকে শমশেরনগর রেলস্টেশন টেনে আনা হয় ।। ছবি: সংগৃহীত

ঢাকা থেকে সিলেটগামী উপবন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ার তিন ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ৬টার দিকে মৌলভীবাজারের ভানুগাছ-শমশেরনগর রেল স্টেশনের মাঝামাঝি আলীনগর নামক স্থানে ট্রেন্টির ইঞ্জিন বিকল হয়ে যায়। পরে সকাল ৯টায় কালনী এক্সপ্রেসের ইঞ্জিন দিয়ে উপবন এক্সপ্রেসকে শমশেরনগর রেলস্টেশন টেনে আনা হয়।

শমসেরনগর সহকারী স্টেশন মাস্টার সাগর সিংহ গণমাধ্যমকে জানান, সিলেট থেকে বিকল্প একটি ইঞ্জিন শমশেরনগর স্টেশনে ট্রেনটি নিয়ে এসেছে।

ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার পলাশ জানান, মঙ্গলবার ঢাকা থেকে ছেড়ে আসা সিলেট অভিমুখী উপবন এক্সপ্রেস ট্রেনটি সকাল ৬টা ২ মিনিটে ভানুগাছ স্টেশন অতিক্রম করে। ৬টা ১০ মিনিটে শমসেরনগর এলাকার পূর্ব কালিপুর নামক স্থানে গিয়ে ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এ ঘটনায় ট্রেনের কোনো যাত্রী হতাহত হয়নি। তবে সিলেটের সঙ্গে দেশের অন্যান্য অংশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ৩ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক হয়।

বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া স্টেশন মাস্টার রোমান আহমেদ বলেন, সিলেট থেকে বিকল্প ইঞ্জিন এসে ট্রেনটি উদ্ধার করে শমশেরনগর রেলস্টেশনে আনা হয়েছে। ফলে ট্রেন চলাচল পুনরায় চালু হয়েছে।

তবে বড় ধরনের হতাহতের ঘটনা ঘটলেও এ ঘটনায় চরম ভোগান্তিতে পড়তে হয় সিলেটগামী কয়েকশ ট্রেন যাত্রীকে।