শনিবার । এপ্রিল ৪, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক দেশজুড়ে ৪ এপ্রিল ২০২৬, ৯:০৩ পূর্বাহ্ন
শেয়ার

দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা


Typhoon

ফাইল ছবি

সিলেট অঞ্চলের ওপর দিয়ে আজ শনিবার (৪ এপ্রিল) দুপুরের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, এই সময়ের মধ্যে বজ্রসহ বৃষ্টিরও প্রবল সম্ভাবনা রয়েছে।

শনিবার (৪ এপ্রিল) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক বিশেষ বার্তায় এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক স্বাক্ষরিত সতর্কবার্তায় বলা হয়েছে, সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। ঝড়ের পাশাপাশি বজ্রপাতেরও শঙ্কা থাকায় বিশেষ সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।

উদ্ভূত পরিস্থিতিতে সিলেট অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। সংশ্লিষ্ট এলাকার নৌযানগুলোকে সাবধানে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।