বুধবার । এপ্রিল ৮, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক দেশজুড়ে ৭ এপ্রিল ২০২৬, ১২:১০ অপরাহ্ন
শেয়ার

নেত্রকোনায় ৪৩০০ লিটার জ্বালানি তেল জব্দ


নেত্রকোনায় ৪৩০০ লিটার জ্বালানি তেল জব্দ

৪ হাজার ৩০০ লিটার অবৈধভাবে মজুত রাখা ডিজেল জব্দ

নেত্রকোণার সদর উপজেলায় অবৈধভাবে ডিজেল মজুত রাখার দায়ে এক ব্যবসায়ীকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় ৪ হাজার ৩০০ লিটার অবৈধভাবে মজুত রাখা ডিজেল জব্দ করা হয়।

সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার মৌগাতী ইউনিয়নের হাটখলা বাজারে ‘মেসার্স রাকিবা জাহান ইভা ট্রেডার্স’ নামে ওই প্রতিষ্ঠান থেকে এসব ডিজেল জব্দ করা হয়।

গোপন সংবাদে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. শামছুজ্জামান আসিফ অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত রাখা ডিজেল জব্দ করেন। এসময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেন।

জব্দকৃত ডিজেল সরকার নির্ধারিত মূল্যে গ্রাহকদের কাছে বিক্রি করে সেই টাকা কোষাগারে জমা করা হবে জানা গেছে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা ও বাজারে কৃত্রিম সংকট প্রতিরোধে অবৈধ মজুতদারদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান এ তথ্য নিশ্চিত করে বলেন, জ্বালানি খাতে অনিয়ম রোধে জেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। এমন অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।