বুধবার । এপ্রিল ২৯, ২০২৬
ইন্টারন্যাশনাল ডেস্ক আন্তর্জাতিক ১৪ এপ্রিল ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
শেয়ার

নিজেকে ‘যিশুর মতো’ উপস্থাপন করে ছবি পোস্ট, সমালোচনার মুখে ট্রাম্প


Trump

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেকে যিশুর মতো একজন ত্রাণকর্তা হিসেবে দেখানো একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ছবি পোস্ট করে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন। একই সঙ্গে তিনি পোপ লিও চতুর্দশকে উদ্দেশ্য করে একাধিক সামাজিকমাধ্যম পোস্ট করায় খ্রিস্টান রাজনৈতিক মহলের বিভিন্ন অংশ থেকে সমালোচনা এসেছে।

রোববার ট্রাম্পের সামাজিকমাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে শেয়ার করা ওই ছবিতে তাকে সাদা পোশাক পরা অবস্থায় এক ব্যক্তির মাথায় হাত রাখতে দেখা যায়, যা রোগমুক্তির দৃশ্যের মতো মনে হয়। সোমবার ছবিটি মুছে ফেলা হয়। এর আগে আরেকটি পোস্টে ট্রাম্প পোপকে ‘অপরাধ দমনে দুর্বল’ এবং ‘পররাষ্ট্রনীতির জন্য খারাপ’ বলে মন্তব্য করেছিলেন।

পরে সাংবাদিকদের ট্রাম্প বলেন, তিনিই ছবিটি পোস্ট করেছিলেন। তার দাবি, ছবিতে তাকে ‘একজন ডাক্তার’ হিসেবে দেখানো হয়েছিল।

তিনি বলেন, ‘এটি রেড ক্রসের একজন কর্মী হিসেবে আমার ভূমিকার সঙ্গে সম্পর্কিত, যাদের আমরা সমর্থন করি। কেবল ভুয়া সংবাদমাধ্যমই এটিকে অন্যভাবে উপস্থাপন করতে পারে।’

এছাড়া তিনি বলেন, ‘আমি এমন কোনো পোপ চাই না, যিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সমালোচনা করেন।’

এদিকে, পোপ লিও বলেছেন, তিনি ট্রাম্পের সঙ্গে কোনো বিতর্কে যেতে চান না।

যুক্তরাষ্ট্রের কঠোর অভিবাসন নীতি, সামরিক পদক্ষেপ এবং ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের কারণে হোয়াইট হাউস ও ভ্যাটিকানের মধ্যে কয়েক মাস ধরেই উত্তেজনা বাড়ছিল।