বুধবার । মে ২০, ২০২৬
ইন্টারন্যাশনাল ডেস্ক আন্তর্জাতিক ১৯ মে ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শেয়ার

ইরানকে অস্ত্র না দেওয়ার আশ্বাস দিয়েছেন শি জিনপিং: ট্রাম্প


শুল্ক অব্যাহতি দেওয়ার তিনদিন পরই স্মার্টফোনে নতুন শুল্কারোপের হুমকি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তাকে আশ্বস্ত করেছেন যে চলমান সংঘাতের মধ্যে ইরানকে কোনো অস্ত্র সরবরাহ করবে না বেইজিং।

মঙ্গলবার (১৯ মে) হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প এ মন্তব্য করেন। গত সপ্তাহে তিন দিনের চীন সফর শেষে দেশে ফেরার পর তিনি এই বক্তব্য দেন। সফরে দুই দেশের মধ্যে কয়েকটি বাণিজ্য চুক্তি হলেও ইরান যুদ্ধ নিয়ে বড় কোনো অগ্রগতি হয়নি।

ট্রাম্প বলেন, ‘প্রেসিডেন্ট শি আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন যে তিনি ইরানে কোনো অস্ত্র পাঠাচ্ছেন না। এটা খুবই ভালো প্রতিশ্রুতি এবং আমি তার কথায় বিশ্বাস করি।’

তিনি আরও বলেন, শি জিনপিংও তার মতো হরমুজ প্রণালি খোলা রাখতে চান। মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ায় বিশ্ব জ্বালানি সরবরাহের জন্য গুরুত্বপূর্ণ এই নৌপথ নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ বাড়ছে।

এদিকে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও চীন সফরে পৌঁছেছেন। দীর্ঘদিন ধরে মস্কো ও বেইজিংয়ের কৌশলগত সম্পর্ক ওয়াশিংটনের জন্য উদ্বেগের বিষয় হয়ে আছে। রাশিয়া অতীতেও ইরানের সঙ্গে সামরিক সহযোগিতা বজায় রেখেছে।