মঙ্গলবার । জুন ২৩, ২০২৬
বিজনেস ডেস্ক বিজনেস ২৩ জুন ২০২৬, ৪:২২ অপরাহ্ন
শেয়ার

সূচকের উত্থান হলেও শেয়ারবাজারে কমেছে লেনদেন


শেয়ারবাজার

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২৩ জুন) সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। বেড়েছে ২৭৯ টি কোম্পানির শেয়ারের দর। তবে গতদিনের তুলনায় কমেছে টাকার অংকে লেনদেনের পরিমাণ।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৫১ দশমিক ০৭ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৬০৫ পয়েন্টে।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ১০ দশমিক ১৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৩৯ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ১৭ দশমিক ৩৫ পয়েন্ট বেড়ে ২ হাজার ১২৭ পয়েন্টে অবস্থান করছে।

এদিন ডিএসইতে ৮২৮ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৮৭৬ কোটি ০৬ লাখ টাকা।

আজ ডিএসইতে মোট ৩৯৫ টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২৭৯ টি কোম্পানির, বিপরীতে ৫৫ টি কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৬১ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৩৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ১১৮ পয়েন্টে।

সিএসইতে ২১১ টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৯৮ টির দর বেড়েছে, কমেছে ৮০ টির এবং ৩৩ টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৯ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।