বৃহস্পতিবার । মার্চ ৫, ২০২৬
স্পোর্টস ডেস্ক খেলা ২২ জানুয়ারি ২০২৬, ৫:১৫ অপরাহ্ন
শেয়ার

ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত বাংলাদেশের


cricketers

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে ভারতে সফর করবে না বাংলাদেশ—এমন সিদ্ধান্তে অনড় ক্রিকেট প্রশাসন। বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য নিশ্চিত করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

বৈঠক শেষে তিনি জানান, বর্তমান পরিস্থিতি বিবেচনায় নিয়ে ভারতে গিয়ে বিশ্বকাপ খেলার বিষয়ে বাংলাদেশ সম্মতি দিচ্ছে না। এ সিদ্ধান্ত সরকারের সঙ্গে আলোচনা করেই নেওয়া হয়েছে বলে জানান বিসিবি সভাপতি।

বিশ্বকাপ আয়োজন ও অংশগ্রহণ সংক্রান্ত পরবর্তী করণীয় বিষয়ে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও ইঙ্গিত দেন তিনি।