বুধবার । মার্চ ৪, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ২৩ জানুয়ারি ২০২৬, ৭:২৪ পূর্বাহ্ন
শেয়ার

ইউরোপকে নিজেদের রক্ষা করতে হবে: জেলেনস্কি


Zelonoski

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থানে পরিবর্তন আসবে না এবং ইউরোপকে নিজেদের নিরাপত্তার দায়িত্ব নিজেকেই নিতে হবে। বৃহস্পতিবার ট্রাম্পের সঙ্গে এক ঘণ্টাব্যাপী বৈঠকের পর এসব কথা বলেন তিনি। তবে বৈঠককে ভালো ও অত্যন্ত গুরুত্বপূর্ণ আখ্যা দিয়ে ট্রাম্পকে ধন্যবাদও জানান জেলেনস্কি।

বৈঠক শেষে দাভোসে বিশ্ব নেতাদের উদ্দেশে ভাষণে জেলেনস্কি বলেন, যুক্তরাষ্ট্র তার অবস্থান বদলাচ্ছে, কিন্তু সেই পরিবর্তনের দিকনির্দেশনা স্পষ্ট নয়। সবকিছু দ্রুত বদলাচ্ছে—এই গতির সঙ্গে ইউরোপ কীভাবে তাল মিলাবে, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। ইউক্রেন ইস্যুতে ইউরোপের নিষ্ক্রিয়তার অভিযোগও করেন জেলেনস্কি।

তিনি আরও বলেন, কিছু ইউরোপীয় নেতা ইউরোপের হলেও ইউরোপের পক্ষে দৃঢ় নন, আবার কেউ কেউ শক্তিশালী হয়েও অন্যের নির্দেশনার অপেক্ষায় থাকেন। জেলেনস্কির মতে, এভাবে কোনো বড় শক্তি পরিচালিত হতে পারে না এবং বর্তমান চ্যালেঞ্জগুলো ইউরোপীয় জীবনধারার জন্য বড় হুমকি।

এদিকে জেলেনস্কি জানান, শুক্রবার সংযুক্ত আরব আমিরাতে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদের মধ্যে সরাসরি বৈঠক অনুষ্ঠিত হবে।

সূত্র: বিবিসি ও রয়টার্স