
ইরাকের কুর্দি অঞ্চলের এরবিল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
আল–জাজিরার প্রতিবেদনে বলা হয়, হামলার সময় সেখানে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। এরপর আকাশে বিমান বিধ্বংসী গোলাবর্ষণ শুরু হয়। ধারণা করা হচ্ছে, ঘাঁটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোনটিকে প্রতিহত করার চেষ্টা করছিল।
তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে মার্কিন বা ইরাকি কোনো কর্মকর্তার পক্ষ থেকে আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।
































