বুধবার । মার্চ ১৮, ২০২৬
ইন্টারন্যাশনাল ডেস্ক আন্তর্জাতিক ১৮ মার্চ ২০২৬, ১:০৪ পূর্বাহ্ন
শেয়ার

বিশ্বজুড়ে প্রতিক্রিয়ার ঢেউ শুরু হয়েছে: আব্বাস আরাঘচি


Abbas-Aragchi

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, যুক্তরাষ্ট্রিএবং ইউরোপের কর্মকর্তাদের মধ্যেও ইরানবিরোধী যুদ্ধের বিরুদ্ধে কণ্ঠস্বর বাড়ছে।

তিনি যুক্তরাষ্ট্রের ন্যাশনাল কাউন্টারটেররিজম সেন্টারের (এনসিটিসি) পরিচালক জো কেন্ট-এর পদত্যাগের প্রতিক্রিয়ায় এ মন্তব্য করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে আরাঘচি কেন্টের পদত্যাগপত্র পোস্ট করে বলেন, ‌‘ইউরোপীয়, এমনকি মার্কিন কর্মকর্তারাও বলছে, ইরানের বিরুদ্ধে এই যুদ্ধ অন্যায্য। এবং এদের সংখ্যা প্রতিদিন বাড়ছে।’

তিনি আরও যোগ করেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও সদস্যদের একই অবস্থান নেওয়া উচিত।

আরাঘচির ভাষায়, ‘বিশ্বজুড়ে প্রতিক্রিয়ার যে ঢেউ শুরু হয়েছে, তা কেবল শুরু মাত্র—এটি সবার ওপরই আঘাত হানবে, ধনী-গরিব, ধর্ম বা বর্ণ নির্বিশেষে। আমাদের শত্রু এক।’

বিশ্লেষকদের মতে, এই মন্তব্য পশ্চিমা জোটের ভেতরে সম্ভাব্য মতভেদের ইঙ্গিত দেয়, বিশেষ করে যখন যুদ্ধের প্রভাব বৈশ্বিক রাজনীতি ও অর্থনীতিতে বিস্তৃত হতে শুরু করেছে।