
ফাইল ছবি
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল শুক্রবার (২০ মার্চ) জাতির উদ্দেশে ভাষণ দেবেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এ তথ্য সঠিক নয় বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর প্রেস উইং।
বৃহস্পতিবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রেস উইং স্পষ্ট করে জানায়, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এমন কোনো ভাষণ দেওয়ার কর্মসূচি নির্ধারিত হয়নি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি গুজব ছড়িয়ে পড়ে যে প্রধানমন্ত্রী বিশেষ ভাষণ দেবেন। তবে বাস্তবে এ ধরনের কোনো সিদ্ধান্ত বা প্রস্তুতি নেই।
প্রেস উইং আরও জানায়, প্রধানমন্ত্রীর গুরুত্বপূর্ণ ঘোষণা বা ভাষণ সাধারণত রাষ্ট্রীয় গণমাধ্যম ও তাদের নিজস্ব মাধ্যমেই আনুষ্ঠানিকভাবে জানানো হয়। তাই যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য বিশ্বাস না করতে দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে।



































