রবিবার । এপ্রিল ১৯, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ১৮ এপ্রিল ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
শেয়ার

জাতীয় নারী শক্তির পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা


কমিটিতে মনিরা শারমিনকে আহ্বায়ক এবং মাহমুদা আলম মিতুকে সদস্যসচিব মনোনীত করা হয়েছে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন ‘জাতীয় নারীশক্তি’র ৫৩ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। আজ শনিবার (১৮ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই নতুন কমিটির ঘোষণা দেওয়া হয়।

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশ এবং অনুমোদনক্রমে এই কমিটি গঠন করা হয়েছে।

নবগঠিত এই কমিটিতে মনিরা শারমিনকে আহ্বায়ক এবং মাহমুদা আলম মিতুকে সদস্যসচিব মনোনীত করা হয়েছে। এছাড়া জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন সানজিদা বুশরা মিশমা এবং মুখ্য সংগঠক হিসেবে মনোনীত হয়েছেন নুসরাত তাবাসসুম।

কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন:

যুগ্ম আহ্বায়ক: হাফসা জাহান, নাবিলা তাসনিদ, খন্দকার খালেদা আক্তার, আশরেফা খাতুন ও মুনা হাফসা।

জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব: মঞ্জিলা ঝুমা।

যুগ্ম সদস্যসচিব: দ্যুতি অরণ্য চৌধুরী প্রীতি, নাহিদা বুশরা, কাজী আয়েশা আহমেদ, নীলা আফরোজ, মাহমুদা রিমি ও ইসরাত জাহান বিন্দু।

যুগ্ম মুখ্য সংগঠক: ইশরাত জাহান, উরসী মাহফিলা, সাদিয়া আফরিন, জয়ন্তী বিশ্বাস, সোনিয়া লুবনা, নাফিসা মুশতারী ও নাদিয়া ইসলাম মিম।

এছাড়া কমিটিতে সংগঠক হিসেবে ১৪ জন এবং সদস্য হিসেবে আরও ১৬ জনের নাম ঘোষণা করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, নবগঠিত এই কমিটি নারী অধিকার রক্ষা এবং জাতীয় রাজনীতিতে নারীদের অংশগ্রহণ সুসংহত করতে কার্যকর ভূমিকা পালন করবে।