রবিবার । এপ্রিল ১৯, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক শিক্ষা ১৮ এপ্রিল ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
শেয়ার

বাংলা ইনোভেটরের আয়োজনে ‘ন্যাশনাল ইনোভেশন কুইজ ফেস্ট’-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত


Bangla Innovator

জাতীয় পর্যায়ের এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত মেধাবী শিক্ষার্থীরা অংশগ্রহণ করে

দেশের তরুণদের মধ্যে উদ্ভাবনী চিন্তা, জ্ঞানচর্চা ও সৃজনশীলতাকে উৎসাহিত করার লক্ষ্যে বাংলা ইনোভেটর-এর আয়োজনে ‘ন্যাশনাল ইনোভেশন কুইজ ফেস্ট’ গ্র্যান্ড ফিনালে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) রাজধানীর ইন্ডিপেডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (আইইউবি)-এর ক্যাম্পাসে এই আয়োজন অনুষ্ঠিত হয়।

জাতীয় পর্যায়ের এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত মেধাবী শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। একাধিক বাছাই পর্ব অতিক্রম করে নির্বাচিত ফাইনালিস্টরা গ্র্যান্ড ফিনালে রাউন্ডে নিজেদের জ্ঞান, বিশ্লেষণ ক্ষমতা ও উদ্ভাবনী চিন্তা মেলে ধরেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সাবেক সদস্য ড. আমিনুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন আরিফুল হাসান অপু, ডা. সাইয়েদুল আসরাফ কুশাল, নাওশাদ কবির আনন্দ, মো. শফিকুল ইসলাম, একেএম রাশেদ শাহরিয়ার, ইয়াসির আরাফাত, আহমেদ কবির চয়ন এবং আরিফ এম রাজন।

বাংলা ইনোভেটর-এর প্রতিষ্ঠাতা মোঃ রেদোয়ানুর রহমান এবং সহ-প্রতিষ্ঠাতা সাবিকুন নাহার রিম্মি ও মোঃ রাহাত আল ইসলাম নিবিড় জানান, এই আয়োজনের মূল লক্ষ্য ছিল তরুণদের মধ্যে সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তাকে উৎসাহিত করা এবং একটি কার্যকর প্ল্যাটফর্ম তৈরি করা, যেখানে তারা নিজেদের প্রতিভা তুলে ধরতে পারে।

তারা আরও বলেন, বাংলা ইনোভেটর ভবিষ্যতেও এ ধরনের আরও বৃহৎ আয়োজনের মাধ্যমে দেশের তরুণদের পাশে থাকবে।

অনুষ্ঠানের সমাপনী পর্বে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

বাংলা টেলিগ্রাফ ভিজ্যুয়াল