
নীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংগৃহীত ছবি
প্রয়োজনীয় প্রস্তুতি শেষ করে দ্রুততম সময়ের মধ্যে দেশের স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নির্বাচনী প্রক্রিয়া শুরু করা হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন বর্তমানে সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে।
সোমবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য জহিরুল ইসলামের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
এ সময় ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা জানতে চান, জনগণের নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে স্থানীয় সরকার পরিচালনার লক্ষ্যে সব পর্যায়ের নির্বাচন দ্রুত আয়োজনের কোনো পরিকল্পনা আছে কি না।

জবাবে মির্জা ফখরুল বলেন, স্থানীয় সরকার নির্বাচন সাধারণত ধাপে ধাপে অনুষ্ঠিত হয়। অতীত অভিজ্ঞতায় দেখা গেছে, সব স্তরের নির্বাচন সম্পন্ন করতে ১০ মাস থেকে এক বছর সময় লাগে।
তিনি আরও বলেন, ভোটার তালিকা প্রস্তুত, নির্বাচনী সরঞ্জাম সংগ্রহ, ধর্মীয় উৎসব, পাবলিক পরীক্ষা, আবহাওয়া পরিস্থিতি, ভোটকেন্দ্র চূড়ান্তকরণ ও সংস্কার, নির্বাচন কর্মকর্তা নিয়োগ এবং প্রশিক্ষণসহ নানা বিষয় বিবেচনায় নিয়ে তফসিল ঘোষণা করতে হয়।
মন্ত্রী জানান, তফসিল ঘোষণার আগে প্রাথমিক প্রস্তুতির জন্য অন্তত ৪৫ দিন সময় প্রয়োজন হয়।







































