
ছবি: ভিডিও থেকে নেওয়া
দিনব্যাপী সফর শেষে যশোর থেকে রাজধানী ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৭ এপ্রিল) রাতে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, যশোর ক্লাবের অনুষ্ঠান শেষ করে সোমবার রাত ৮টার দিকে প্রধানমন্ত্রী যশোর বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হন। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতসহ স্থানীয় বিএনপি নেতারা।
এর আগে, সোমবার সকালে ঢাকা থেকে যশোর পৌঁছান প্রধানমন্ত্রী। সফরে তিনি ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ ‘উলশী খাল’ পুনঃখনন প্রকল্প এবং ৫০০ শয্যার যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালের নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন। উদ্বোধন শেষে তিনি এক সমাবেশে বক্তব্য দেন।

প্রধানমন্ত্রী তার সফরে যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শন করেন এবং যশোর ক্লাবে আয়োজিত এক মতবিনিময় সভায় অংশ নেন। সবশেষে তিনি যশোর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জেলা বিএনপি আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির ভাষণ দেন।






































