শনিবার । মে ১৬, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিনোদন ১৬ মে ২০২৬, ৭:৩২ পূর্বাহ্ন
শেয়ার

শাকিব খানের ‘রকস্টার’-এ বিশেষ চরিত্রে সুনিধি নায়েক


Sunidhi-Nayak

সুনিধি নায়েক

আসন্ন ঈদুল আজহায় মুক্তির অপেক্ষায় থাকা আলোচিত সিনেমা ‘রকস্টার’ ঘিরে দর্শকদের আগ্রহ দিন দিন বাড়ছে। শাকিব খান অভিনীত এ সিনেমার পোস্টার, টিজার ও প্রথম গান ‘পিরিতি’ প্রকাশের পর নতুন করে আলোচনায় আসে সিনেমাটি।

নির্মাতা আজমান রুশো জানিয়েছেন, সিনেমার শুটিং শেষ হয়েছে এবং বর্তমানে পোস্ট-প্রোডাকশনের কাজ চলছে। আগামী সপ্তাহে সিনেমাটি সেন্সরে জমা দেওয়ার পরিকল্পনাও রয়েছে।

সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন সাবিলা নূর। এছাড়া রয়েছেন তানজিয়া জামান মিথিলা। ‘পিরিতি’ গানে দেখা যাওয়া সংগীতশিল্পী পান্থ কানাই-কেও সিনেমায় বিশেষ চরিত্রে দেখা যেতে পারে বলে জানা গেছে।

এদিকে নতুন চমক হিসেবে সিনেমাটির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ভারতীয় সংগীতশিল্পী সুনিধি নায়েক। যদিও বিষয়টি নিয়ে তিনি ও নির্মাতা কেউই বিস্তারিত কিছু জানাননি।

রবীন্দ্রসংগীত ও শাস্ত্রীয় সংগীতে পরিচিত সুনিধি নায়েক বর্তমানে ঢাকায় বসবাস করছেন। তিনি শায়ান চৌধুরী অর্ণবের স্ত্রী হিসেবেও পরিচিত এবং নিয়মিত বিভিন্ন কনসার্ট ও আয়োজনে অংশ নিচ্ছেন।