
কেয়ার বাংলাদেশ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
বেসরকারি সংস্থা কেয়ার বাংলাদেশ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের কমিউনিকেশন বিভাগে ‘সিনিয়র অফিসার’ পদে কর্মী নেবে। আগ্রহী প্রার্থীরা ১৩ জুন পর্যন্ত আবেদন করতে পারবেন।
বিভাগ: কমিউনিকেশন
পদসংখ্যা: ১
শিক্ষাগত যোগ্যতা: গণযোগাযোগ ও সাংবাদিকতা, ইংরেজি, উন্নয়ন অধ্যয়ন, সমাজবিজ্ঞানে স্নাতকোত্তর এবং এর সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি পাস।
অভিজ্ঞতা: ৪ বছর
চাকরির ধরন: বেসরকারি, চুক্তিভিত্তিক
কর্মক্ষেত্র: অফিসে
বয়সসীমা: উল্লেখ নেই।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়ই)
কর্মস্থল: ঢাকা।
বেতন: ৮২,৩৫০ টাকা (মাসিক)
অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, উৎসব বোনাস, ছুটি নগদায়ন, জীবন ও স্বাস্থ্য বিমা, দিবাযত্ন কেন্দ্র সুবিধা এবং কর্মজীবি মায়েদের জন্য সুবিধা।
আগ্রহী প্রার্থীরা বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

















































