লালমনিরহাট সদর উপজেলার তালুক মৃত্তিঙ্গা গ্রামে পুকুরের পানিতে ডুবে সহদর দুবোনসহ তিন শিক্ষার্থীর মৃত্য হয়েছে। বৃহস্পতিবার দুপুরে দুর্ঘটনা ঘটে।
এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, দুপুরে তালুক মৃত্তিঙ্গা গ্রামের মিন্টু মিয়ার ৫ম শ্রেণি পড়ুয়া মেয়ে মিম আক্তার, ৪র্থ শ্রেণি পড়ুয়া মেয়ে কুসুম আক্তার ও ইকবালের পুত্র ৩য় শ্রেণির ছাত্র নাইম হোসেন পুকুরে গোসল করতে নামে। এসময় তারা পুকুরের গভীর পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা অনেক চেষ্টা করেও তাদের খোঁজ না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়।
পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তার ওই তিন শিশুকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে প্রেরণ করে। পরীক্ষা নীরিক্ষা করে ডাক্তার তাদের মৃত্যু বলে ঘোষণা করে। পরে লাশ নিহতের স্বজনরা নিয়ে যান।
নিহতরা সকলেই তালুক মুত্তিঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।




































