
মার্কিন ডেমোক্রেটিক পার্টিল প্রেসিডেন্ট পদপ্রার্থী সাবেক ফার্স্ট লেডি হিলারি ক্লিনটন। তবে এতো দিন পর জানা গেল এক আশ্চর্য তথ্য। এক জন আসল হিলারির সঙ্গে সব সময় থাকেন এক ‘নকল হিলারি’!
আকস্মিক এই আশ্চর্য আবিষ্কারটা করেছে প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পের অনুসারীরা। ‘অলওয়েজ ট্রাম্প’ হ্যাশটেগ তারা আসল আর নকল হিলারির ছবি পাশাপাশি দিয়ে টুইট করেছে। ব্যাপারটা রীতিমতো হইচই ফেলে দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
গত ১১ সেপ্টেম্বরের টুইন টাওয়ার ১৫ বছর পূর্তির স্মারক অনুষ্ঠানে নকল হিলারিকে আবিষ্কার করে ট্রাম্প শিবির। তাদের দাবি, স্মারক অনুষ্ঠানে হঠাৎ

মার্কিন ডেমোক্রেটিক পার্টিল প্রেসিডেন্ট পদপ্রার্থী সাবেক ফার্স্ট লেডি হিলারি ক্লিনটন। তবে এতো দিন পর জানা গেল এক আশ্চর্য তথ্য। এক জন আসল হিলারির সঙ্গে সব সময় থাকেন এক ‘নকল হিলারি’!
আকস্মিক এই আশ্চর্য আবিষ্কারটা করেছে প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পের অনুসারীরা। ‘অলওয়েজ ট্রাম্প’ হ্যাশটেগ দিয়ে তারা আসল আর নকল হিলারির ছবি পাশাপাশি দিয়ে টুইট করেছে। ব্যাপারটা রীতিমতো হইচই ফেলে দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
গত ১১ সেপ্টেম্বরের টুইন টাওয়ার ১৫ বছর পূর্তির স্মারক অনুষ্ঠানে নকল হিলারিকে আবিষ্কার করে ট্রাম্প শিবির। তাদের দাবি, স্মারক অনুষ্ঠানে হঠাৎ অসুস্থ হয়ে পড়া হিলারি আর মেয়ে চেলসির বাড়ি গিয়ে নাতি-নাতনির সঙ্গে দেখা করে আসা হিলারি এক নয়! তাদের দুজনের মধ্যে যথেষ্ট অমিল রয়েছে।
ট্রাম্প শিবির দাবি করছে, হাতের আঙুল, কানের লতি আর নাকের হাড়ের পার্থক্যই দুই হিলারিকে আলাদা করেছে। হিলারির অনামিকার চেয়ে তর্জনী লম্বা। কিন্তু মেয়ের বাড়ি থেকে বেরিয়ে আসার পর হাত নাড়ার সময় দেখা গিয়েছে সেই হিলারির হাতের তর্জনী মোটেই অনামিকার চেয়ে লম্বা নয়।’
এছাড়া নকল হিলারির কানের লতি অনেক কোঁচকানো। আসল হিলারি ক্লিন্টনের কানের লতি মসৃণ। আসল হিলারি ক্লিন্টনের নাকের হাড় একটু উপরের দিকে ওঠা। আর নকল হিলারির নাকের হাড় নিচের দিকে নামানো।
তাছাড়া ‘রবার্টবারসিঙ্গার’ নামে একজন টুইট করেছেন, হিলারি যদি নিউমোনিয়া হয়ে থাকে তাহলে কীভাবে তিনি চেলসির বাড়ির বাইরে একটি শিশুকে আদর করতে পারলেন? নিউমোনিয়া তো ছোঁয়াচে! শুধু তাই নয়, মেয়ের বাড়ি থেকে বেরনোর পর তাকে ঘিরে কোনো নিরাপত্তা কর্মী বা দেহরক্ষীক দেখা যায়নি।



































