বৃহস্পতিবার । মার্চ ৫, ২০২৬
ইন্টারন্যাশনাল ডেস্ক আন্তর্জাতিক ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ৩:১৮ অপরাহ্ন
শেয়ার

ইসরায়েলের দিকে ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা


Iran Counter

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে এই সামরিক অভিযান শুরু করা হয়েছে

ইসরায়েল ও আমেরিকার যৌথ হামলার প্রতিক্রিয়ায় ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করেছে ইরান। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে এই সামরিক অভিযান শুরু করা হয়েছে।

আইআরজিসি এক বিবৃতিতে জানায়, ইরানের বিরুদ্ধে ‌‘শত্রু ও অপরাধী শক্তির আগ্রাসনের’ প্রতিক্রিয়ায় ইসরায়েল অভিমুখে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার প্রথম ধাপ শুরু হয়েছে।

বিবৃতিতে বলা হয়, ‘ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে শত্রুভাবাপন্ন ও অপরাধী শক্তির আগ্রাসনের জবাবে অধিকৃত ভূখণ্ডের দিকে ইসলামি প্রজাতন্ত্র ইরানের ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার প্রথম ঢেউ শুরু হয়েছে।’

এর আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের বিভিন্ন স্থানে বিস্ফোরণের ঘটনা ঘটে, যার পরপরই পাল্টা জবাব হিসেবে এই হামলা চালানোর ঘোষণা দেয় তেহরান। পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়ে গেছে এবং বৃহত্তর সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে।