রবিবার । মার্চ ৮, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ৮ মার্চ ২০২৬, ৫:৪৩ পূর্বাহ্ন
শেয়ার

ইসরায়েলের নৌঘাঁটিতে হিজবুল্লাহর মিসাইল হামলার দাবি


Haifa

লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের গুরুত্বপূর্ণ নৌঘাঁটি লক্ষ্য করে মিসাইল হামলা চালানোর দাবি করেছে। শনিবার (৭ মার্চ) বাংলাদেশ সময় দিবাগত রাত প্রায় ২টার দিকে এক বিবৃতিতে এ তথ্য জানায় সংগঠনটি।

হিজবুল্লাহর দাবি অনুযায়ী, তারা ইসরায়েলের উত্তরাঞ্চলের বন্দরনগরী হাইফাতে অবস্থিত নৌঘাঁটি লক্ষ্য করে মিসাইল নিক্ষেপ করেছে। হামলার উদ্দেশ্য হিসেবে ইসরায়েলের সামরিক স্থাপনাকে টার্গেট করার কথা উল্লেখ করা হয়।

এর আগে হামলার প্রথম ধাপে ইসরায়েলের উত্তরাঞ্চলীয় শহর কিরাত সামোনাকে লক্ষ্য করে একাধিক রকেট ছোঁড়া হয়। হিজবুল্লাহর এই হামলার প্রায় একই সময়ে ইরান থেকেও কয়েক ধাপে ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপের খবর পাওয়া গেছে।

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে এসব হামলা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলে বিশ্লেষকদের আশঙ্কা। তবে হামলায় ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।