বুধবার । মার্চ ১৮, ২০২৬
ইন্টারন্যাশনাল ডেস্ক আন্তর্জাতিক ১৮ মার্চ ২০২৬, ৯:৩৬ অপরাহ্ন
শেয়ার

চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ২০ মার্চ ঈদুল ফিতর


Saudi Eid

বুধবার চাঁদ দেখা না যাওয়ায় ১৪৪৭ হিজরি সনের রমজান মাস পূর্ণ ৩০ দিনে শেষ হচ্ছে

সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতরের তারিখ নির্ধারণ করা হয়েছে। দেশটিতে শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় রমজান মাস ৩০ দিন পূর্ণ হচ্ছে।

এর ফলে আগামী ২০ মার্চ (শুক্রবার) সৌদি আরবে ঈদুল ফিতর উদযাপিত হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবার চাঁদ দেখা না যাওয়ায় ১৪৪৭ হিজরি সনের রমজান মাস পূর্ণ ৩০ দিনে শেষ হচ্ছে।

সৌদি সরকারের আনুষ্ঠানিক ঘোষণায় বলা হয়, শাওয়ালের চাঁদ দৃশ্যমান না হওয়ায় নির্ধারিত নিয়ম অনুযায়ী পরদিন শুক্রবার দেশজুড়ে ঈদুল ফিতর পালিত হবে।

এ তথ্য আন্তর্জাতিক গণমাধ্যম খালিজ টাইমসের প্রতিবেদনেও উল্লেখ করা হয়েছে।