শনিবার । মে ২, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ৮ এপ্রিল ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
শেয়ার

যুদ্ধবিরতি ঘোষণার পরও ইরানে হামলা চালালো ইসরায়েল


iran-attact

ছবি সংগৃহীত

যুদ্ধবিরতি উপেক্ষা করে ইরানে অতর্কিত হামলা চালিয়েছে ইসরায়েল। মার্কিন মিডিয়ার খবরে বলা হয়েছে, বুধবার সকালেও (৮ এপ্রিল) ইরানে হামলার ঘটনা ঘটিয়েছে দখলদার এ দেশটি।

বার্তাসংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, হোয়াইট হাউস নিশ্চিত করেছে যে যুদ্ধবিরতিতে ইসরায়েলও রাজি হয়েছে। এরপরেও ইরানে হামলার ঘটনা ঘটছে।

ইসরায়েলের চ্যানেল ১২ জানিয়েছে, আজ বুধবার ভোরে ইরানের ওপর নতুন করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণার পর এই হামলা চালানো হলো।

টেলিভিশন চ্যানেলটির দাবি, ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়া অব্যাহত রেখেছে ইরান। তাই ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ-সংক্রান্ত স্থাপনাগুলো লক্ষ্য করে ইসরায়েল নতুন হামলা চালিয়েছে।