মঙ্গলবার । জুন ২৩, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ২৩ জুন ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
শেয়ার

­­­ইরানই হরমুজ পরিচালনা করবে: গালিবাফ


­­­ ইরানই হরমুজ পরিচালনা করবে: গালিবাফ

ইরানের পার্লামেন্ট স্পিকার বাঘের গালিবাফ || ফাইল ছবি

ইরানের পার্লামেন্ট স্পিকার বাঘের গালিবাফ বলেছেন, হরমুজ প্রণালি ‘ইরানই পরিচালনা করবে’।

তিনি বলেন, ‘আশা করি আমরা প্রণালিটি আবার সক্রিয় করতে পারব, যাতে পণ্য পরিবহন স্বাভাবিক হয় এবং আঞ্চলিক ও বৈশ্বিক অর্থনীতিতে সমৃদ্ধি ফিরে আসে।’

সম্প্রতি সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্রের সাথে প্রাথমিক আলোচনা শেষ করে তেহরানে ফিরে তিনি এসব কথা বলেন।

ইরানের পার্লামেন্ট স্পিকার আরও জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনায় ইরানের জব্দকৃত সম্পদ মুক্ত করা এবং তেল বিক্রির বিষয়টিও আলোচনায় ছিল।

বিশ্লেষকদের মতে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি নিয়ে এই ধরনের মন্তব্য আঞ্চলিক ভূরাজনীতিতে নতুন করে গুরুত্ব তৈরি করতে পারে।

এদিকে, সুইজারল্যান্ডে চলমান দ্বিপাক্ষিক শান্তি আলোচনার ইতিবাচক অগ্রগতির অংশ হিসেবে ইরানের অপরিশোধিত জ্বালানি তেল এবং পেট্রোকেমিক্যাল পণ্য উৎপাদন, সরবরাহ ও বিশ্ববাজারে বিক্রির ওপর থেকে সাময়িকভাবে নিষেধাজ্ঞা তুলে নিয়ে ৬০ দিনের একটি ‘সাধারণ লাইসেন্স’ জারি করেছে মার্কিন ট্রেজারি বিভাগ।