বুধবার । মার্চ ৪, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক খেলা ৩ মার্চ ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
শেয়ার

মধ্যপ্রাচ্যের উত্তেজনায় কলকাতায় আটকা পড়েছে ক্যারিবীয় ক্রিকেটাররা


west indies

আন্তর্জাতিক পরিস্থিতির কারণে কলকাতা অবস্থান করছে ওয়েস্ট ইন্ডিজ

মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনা এবং আকাশসীমা বন্ধ থাকার প্রভাবে ভারতে আটকা পড়েছেন ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ের ক্রিকেটাররা। টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পর নিজ দেশে ফেরার কথা থাকলেও আন্তর্জাতিক পরিস্থিতির কারণে কলকাতা ও দিল্লিতে অবস্থান করতে বাধ্য হচ্ছেন হেটমায়ার-হোপরা।

জানা গেছে, আমেরিকা ও ইসরায়েলের সাম্প্রতিক সামরিক অভিযানে ইরানের শীর্ষ নেতার মৃত্যুর ঘটনায় পশ্চিম এশিয়ায় চরম অস্থিরতা বিরাজ করছে। এর ফলে ওই অঞ্চলের আকাশসীমা সীমিত করা হয়েছে এবং গুরুত্বপূর্ণ ট্রানজিট পয়েন্ট দুবাই বিমানবন্দর পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে।

এই পরিস্থিতির সরাসরি প্রভাব পড়েছে ভারতের মাটি ছাড়তে চাওয়া বিদেশি ক্রিকেটারদের ওপর। ক্যারিবিয়ান দল বর্তমানে কলকাতায় অবস্থান করছে এবং জিম্বাবুয়ের দলকেও বিশেষ ব্যবস্থায় দিল্লিতে রাখা হয়েছে। সোমবার ভোরে জিম্বাবুয়ের একটি দলের দুবাই হয়ে রওনা হওয়ার কথা থাকলেও বিমান চলাচল বন্ধ থাকায় তারা ফ্লাইটে উঠতে পারেনি। মাঠের লড়াই শেষ হলেও ভূ-রাজনৈতিক এই সংকটে ক্রিকেটারদের দেশে ফেরা এখন অনিশ্চয়তার মুখে পড়েছে।