শুক্রবার । মার্চ ১৩, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ১২ মার্চ ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শেয়ার

তেলের দাম বাড়লে যুক্তরাষ্ট্র লাভবান হয়: ট্রাম্প


trump

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

বিশ্ববাজারে তেলের দাম বাড়লে যুক্তরাষ্ট্র বিপুল অর্থ আয় করে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশালে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

ট্রাম্প লিখেছেন, বর্তমানে যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে বড় তেল উৎপাদনকারী দেশ। ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়লে যুক্তরাষ্ট্রও উল্লেখযোগ্য আর্থিক সুবিধা পায়।

তবে তিনি বলেন, অর্থনৈতিক লাভের চেয়েও বড় বিষয় হলো ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখা এবং মধ্যপ্রাচ্যসহ বিশ্বকে সম্ভাব্য ধ্বংসের হাত থেকে রক্ষা করা। তার ভাষায়, ইরানের মতো ‘শয়তান সাম্রাজ্য’কে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না।

এদিকে একই সময় জাতির উদ্দেশে ভাষণে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি শত্রুদের বিরুদ্ধে কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি দেন। তিনি জানান, কৌশলগত চাপ সৃষ্টি করতে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ রাখার নীতি অব্যাহত রাখা হবে।

খামেনি বলেন, ইরান তাদের শহীদদের রক্তের প্রতিশোধ নেবে এবং শত্রুদের বিরুদ্ধে কঠোর জবাব দেবে।

সূত্র: বিবিসি