মঙ্গলবার । মার্চ ১৭, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিনোদন ১৬ মার্চ ২০২৬, ১০:০০ অপরাহ্ন
শেয়ার

লিপ সিঙ্ক করতে হলে গানই ছেড়ে দেব: শ্রেয়া ঘোষাল


Shreya-Ghoshal

বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী শ্রেয়া ঘোষাল বলেছেন, একজন শিল্পীর আসল পরিচয় ফুটে ওঠে লাইভ পারফরম্যান্সে। মঞ্চে লিপ সিঙ্ক করে গান গাওয়া তার কাছে অস্বস্তিকর। এমন পরিস্থিতি এলে তিনি গান ছেড়ে দেওয়ার কথাও ভাববেন বলে জানিয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যম এবিপি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, দর্শকের সামনে লাইভ গান গাওয়াই শিল্পীর সবচেয়ে বড় পরিচয়। তাই মঞ্চে লিপ সিঙ্ক করা তার কাছে গ্রহণযোগ্য নয়।

এ সময় বলিউড গায়ক Aঅরিজিত সিংয়ের সিনেমার প্লেব্যাক থেকে বিরতি নেওয়ার সিদ্ধান্তের কথাও উল্লেখ করেন শ্রেয়া। তিনি বলেন, অরিজিত সাহসের সঙ্গে এই সিদ্ধান্ত নিয়েছেন, যা প্রশংসার দাবিদার। সংগীতের প্রতি তার আন্তরিকতাই তাকে শ্রোতাদের কাছে এত জনপ্রিয় করে তুলেছে।

শ্রেয়া আরও বলেন, গত এক দশকে অসংখ্য জনপ্রিয় গানের মাধ্যমে অরিজিত বলিউডের অন্যতম সফল প্লেব্যাক শিল্পীতে পরিণত হয়েছেন।

লাইভ পারফরম্যান্স প্রসঙ্গে তিনি বলেন, দর্শক শুধু গানই নয়, শিল্পীদের কাছ থেকে অনুপ্রেরণাও প্রত্যাশা করেন। তাই ব্যক্তিগত সমস্যাকে পাশে রেখে দায়িত্বশীলভাবে মঞ্চে পারফর্ম করা উচিত। দর্শকদের ভালোবাসা ও করতালিই তাকে নতুন উদ্যমে গান গাইতে অনুপ্রাণিত করে বলে জানান তিনি।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া