
এই জয়ের মাধ্যমে কোচ পেপ গার্দিওলা ম্যানচেস্টার সিটির হয়ে ১০ বছরে ১৭তম বড় শিরোপা জিতলেন
অ্যান্টোয়েন সেমেনিওর দুর্দান্ত গোলে চেলসিকে ১-০ ব্যবধানে হারিয়ে এফএ কাপ জিতেছে ম্যানচেস্টার সিটি। ওয়েম্বলিতে অনুষ্ঠিত ফাইনালে ম্যাচের ৭২তম মিনিটে গোলটি করেন সেমেনিও।
ম্যাচের বেশিরভাগ সময় বলের দখল ধরে রাখলেও প্রথমার্ধে পরিষ্কার সুযোগ তৈরি করতে পারেনি সিটি। অন্যদিকে রক্ষণাত্মক কৌশলে খেলা চেলসি বিরতির পর আক্রমণের তীব্রতা বাড়ায়। তবে ম্যাচের ভাগ্য গড়ে দেন সেমেনিও। বার্নার্দো সিলভার পাস থেকে আর্লিং হালান্ড বল বাড়ালে দুর্দান্ত ব্যাক-ফ্লিকে বল জালে পাঠান তিনি।
এই জয়ের মাধ্যমে কোচ পেপ গার্দিওলা ম্যানচেস্টার সিটির হয়ে ১০ বছরে ১৭তম বড় শিরোপা জিতলেন। এর আগে টানা দুই এফএ কাপ ফাইনালে হেরেছিল সিটি।
অন্যদিকে চেলসির জন্য এটি টানা সপ্তম দেশীয় কাপ ফাইনাল হার।











































