বুধবার । মার্চ ১৮, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক দেশজুড়ে ১৮ মার্চ ২০২৬, ৫:৫৭ অপরাহ্ন
শেয়ার

ঈদের দিন সারাদেশে বৃষ্টির সম্ভাবনা


rain

ফাইল ছবি

ঈদের দিন সারাদেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী ২০, ২১ ও ২২ মার্চ দেশের কোথাও কোথাও অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়ার উল্লেখিত তিন দিনের পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ , ঢাকা, খুলনা, বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় দমকা হাওয়া ও বিদ্যৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ ছাড়া কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে দমকা বা ঝড়ো হাওয়া ও বিদ্যৎচমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এই সময়ে দিন ও রাতের তাপমাত্রা কমতে বা বাড়তে পারে।

অন্যদিকে যে সব স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সেখানে তুলনামূলক তাপমাত্রার তারতম্য থাকতে পারে।