মঙ্গলবার । মার্চ ১০, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক দেশজুড়ে ২২ মার্চ ২০১৮, ৩:৩২ অপরাহ্ন
শেয়ার

ধর্ষণচেষ্টায় যুবলীগ নেতা গ্রেফতার


leader gazipurগৃহবধূকে ধর্ষণের চেষ্টা করে গোয়েন্দা পুলিশের হাতে ধরা পড়েছেন গাজীপুরের কালীগঞ্জ পৌর যুবলীগের সাধারণ সম্পাদক রেজাউল আশরাফী খোকন।

বৃহস্পতিবার ভোরে তাকে গ্রেফতার করে গাজীপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

জেলা ডিবি পুলিশের এসআই নূর মোহাম্মদ জানান, উপজেলার দুরবাটি এলাকার এক গৃহবধূ আশরাফী খোকনের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় ধর্ষণের চেষ্টা ও তথ্যপ্রযুক্তি আইনে মামলা করেন।

এ মামলার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার ভোরে তাকে কালীগঞ্জ থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়। এর পর সকালে তাকে গাজীপুর আদালতে পাঠানো হয়।