
সংগৃহীত ছবি
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায়ও ভোটগ্রহণ ৯১ শতাংশ ছাড়িয়েছে। নির্ধারিত সময় সন্ধ্যা ৬টার পরও কিছু কেন্দ্রে ভোট চলায় এই হার আরও বাড়তে পারে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দ্বিতীয় দফায় ভোট পড়েছে ৯১ দশমিক ৩১ শতাংশ। এর আগে প্রথম দফায় একই সময় পর্যন্ত ভোটের হার ছিল ৯২ দশমিক ৪৭ শতাংশ, যা শেষে বেড়ে দাঁড়ায় ৯৩ দশমিক ১৯ শতাংশে।
জেলাভিত্তিক হিসাবে দ্বিতীয় দফায় সবচেয়ে বেশি ভোট পড়েছে পূর্ব বর্ধমান জেলায়, যেখানে ভোটের হার ৯৩ দশমিক ৩৯ শতাংশ। সবচেয়ে কম ভোট পড়েছে দক্ষিণ কলকাতায়, সেখানে হার ৮৭ দশমিক ২৫ শতাংশ।

আসনভিত্তিক পরিসংখ্যানে হাওড়া আসনে সর্বোচ্চ ৯৬ দশমিক ৪৬ শতাংশ ভোট পড়েছে। অন্যদিকে সবচেয়ে কম ভোট হয়েছে রাজারহাট গোপালপুরে, যেখানে ভোটের হার ৮৪ দশমিক ৩৬ শতাংশ।
এ ছাড়া ভবানীপুরে ভোট পড়েছে ৮৬ দশমিক ৪৩ শতাংশ এবং ভাঙড়ে ৯২ দশমিক ৩৬ শতাংশ। নির্বাচন কমিশন জানিয়েছে, চূড়ান্ত হিসাবে ভোটের হার আরও কিছুটা পরিবর্তিত হতে পারে।







































