বুধবার । মার্চ ১১, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক মাল্টিমিডিয়া ২০ জানুয়ারি ২০২৬, ৭:২৮ অপরাহ্ন
শেয়ার

রমনা পার্ক যেন ফুলের রাজ্য


ইট-পাথরের ধূসর ক্যানভাসে যেন এক নিপুণ তুলিতে এঁকে দিয়েছিল রঙের আল্পনা। যান্ত্রিক ঢাকার ব্যস্ত নাগরিকেরা হঠাৎ থমকে দাঁড়িয়েছিল এক পশলা সুবাসের টানে। রাজধানীর ফুসফুস খ্যাত রমনা পার্ক যেন তিনদিনের জন্য নিজেকে হারিয়েছিল এক পুষ্পরাজ্যে।