
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য যুদ্ধের শঙ্কার মধ্যেই তেহরানে আকস্মিক হামলা চালালো ইসরায়েল
ইরানে আকস্মিক হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে দেশটির রাজধানী তেহরানে পরপর কয়েকটি বিস্ফোরণের শব্দ পাওয়া যায়।
ইরানের রাষ্ট্রীয় মিডিয়ার বরাতে বলা হয়েছে, রাজধানী তেহরানে একাধিক বিস্ফোরণে শব্দ শোনা গেছে। এদিকে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ দেশটির নাগরিকদের নিরাপদ স্থানে থাকার আহ্বান জানিয়েছে।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানে একাধিক বিশাল বিস্ফোরণ হয়েছে। দেশটিতে থাকা আল জাজিরার সাংবাদিক এই তথ্য নিশ্চিত করেছেন। তেহরানের জমহৌরি এলাকা ও বিশ্ববিদ্যালয়ে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত করেছে।
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য যুদ্ধের শঙ্কার মধ্যেই তেহরানে আকস্মিক হামলা চালালো ইসরায়েল।


































