রবিবার । মার্চ ১৫, ২০২৬
ইন্টারন্যাশনাল ডেস্ক বিজ্ঞান ও প্রযুক্তি ১৫ মার্চ ২০২৬, ১:৩৯ অপরাহ্ন
শেয়ার

মহাকাশ স্টেশনে চেরি টমেটো ফলালেন চীনা বিজ্ঞানীরা


Tomato

অ্যারোপনিক প্রযুক্তিতে চাষ করা চেরি টমেটো ভালোভাবে বেড়ে উঠছে

চীনের থিয়ানকং মহাকাশ স্টেশনে গত এক সপ্তাহে বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষা ও যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণের কাজ সম্পন্ন করেছেন শেনচৌ-২১ মিশনের নভোচারীরা। রোববার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে চীনের মনুষ্যবাহী মহাকাশ সংস্থা।

সংস্থা জানিয়েছে, মহাকাশ স্টেশনের মূল মডিউলে অ্যারোপনিক প্রযুক্তিতে চাষ করা চেরি টমেটো ভালোভাবে বেড়ে উঠছে। নভোচারীরা পাকা টমেটো সংগ্রহ করেছেন এবং গাছ ও ফল আলাদাভাবে সংরক্ষণ করেছেন।

এই সাফল্যের ভিত্তিতে পরে গম, গাজর এবং ঔষধি বিভিন্ন উদ্ভিদের ওপর একই ধরনের অ্যারোপনিক পরীক্ষা চালানোর পরিকল্পনা করছেন তারা। মহাকাশে কৃষি প্রযুক্তি উন্নয়ন এবং ভবিষ্যতে আরও বেশি ফসল চাষের সক্ষমতা যাচাই করা এ গবেষণার লক্ষ্য।

এ ছাড়া মহাকাশ উপাদান বিজ্ঞান গবেষণার অংশ হিসেবে নভোচারীরা পরীক্ষাগারের চেম্বার পরিষ্কার করা, পরীক্ষার নমুনা বদলানো, যন্ত্রের ইলেকট্রোড রক্ষণাবেক্ষণ এবং জানালার কভার পরিষ্কার করার কাজ সম্পন্ন করেছেন।

মাইক্রোগ্র্যাভিটি পরিবেশে দহনবিজ্ঞান সম্পর্কিত পরীক্ষাও পরিচালনা করেছেন নভোচারীরা। পরীক্ষাগারের বার্নার ও স্যাম্পল কভার পরিবর্তন, ভ্যাকুয়াম তৈরি এবং গ্যাস নির্গমনের কাজ করেছেন তারা।

এর পাশাপাশি জীবনধারণ সহায়ক যন্ত্রপাতির রক্ষণাবেক্ষণ, অণুজীব পর্যবেক্ষণ এবং চিকিৎসা প্রশিক্ষণও সম্পন্ন করেছেন নভোচারীরা।

সিএমজি